জৈন্তাপুরে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়ীত দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাহবুবুর রহমান (৩৬), পিতা আলাউর রহমান, স্থায়ী বাড়ি কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামে এবং বর্তমানে শাহপরান মাজার রোড এলাকায় বসবাসকারী। অপরজন হেলাল আহমদ (৪৯), পিতা মৃত সিরাজুল হক, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ছাল্লাইন গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র উপ -পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেটে হেলাল আহমদের ভাড়াকৃত একটি গোডাউনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই জৈন্তাপুর উপজেলার ছাল্লাইন এলাকায় হেলাল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে হেলাল আহমদকে আটক করে তার কাছ থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোট ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১