সদ্য পিএইচডি সম্পন্ন করা ড. মাওলানা মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা। ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার রাত ৮টায় রাজভোজন পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল’র পরিচালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ুনূর রহমান লেখন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, তালামীযের সাবেক সহ অফিস সম্পাদক তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি ফয়ছল ইসলাম। বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জনাব নোমান আহমদ। ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড’র ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, সাবেক উপজেলা সভাপতি হাফিজ শাকির আহমদ চৌধুরী, সাবেক সদস্য সচিব শাফিকুর রহমান শাফি, সিলেট পশ্চিম জেলা অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি ও মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।



