মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,একজনের ৩ মাস কারাদণ্ড

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,একজনের ৩ মাস কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সোমবার (১৭ আগস্ট ২০২৬) পৃথক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপশপুরের চিড়িয়াখানা রোডে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। ফলে কোনো আসামিকে আটক করা সম্ভব না হওয়ায় এ ঘটনায় অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে উক্ত স্থানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

অপরদিকে, মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনাকালে একজনকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মো. ছাতির মিয়া (৩৫), পিতা—আব্দুল মালিক, গ্রাম—কালাপুর, ইউনিয়ন—কালাপুর, উপজেলা—শ্রীমঙ্গল, জেলা—মৌলভীবাজার।

পরে আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬