জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

 

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

 

অভিযানের শুরুতে সকাল ১০টার দিকে উপজেলার আসামপাড়া শংকর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়।

 

পরে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে প্রতি ঘনফুট ১৯ টাকা দরে (+ভ্যাট সংযুক্ত) বিক্রি করা হয়।

 

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮