ফ্রান্সে প্রবাসী শিশু-কিশোরদের কেরাত ও আজান প্রতিযোগিতা

ফ্রান্সে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় উৎসাহিত করতে পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্রগুলোর শিক্ষার্থীরা। রোববার স্থানীয় সময় প্যারিসের একটি কমিউনিটি হলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


দারুল কেরাতের সভাপতি শেখ আসাদ আহমেদের সভাপতিত্বে এবং প্রধান কারী হাফিজ জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাম ইউকে (যুক্তরাজ্য)-এর প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম শিশু-কিশোরদের কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা, ইসলামি মূল্যবোধ ও নৈতিক চেতনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয়ীরা। আয়োজকরা বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও গভীর হবে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের অংশগ্রহণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখা হবে। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮