মৌলভীবাজার পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুই দিন ব্যাপী মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,মৌলভীবাজার পৌরসভার প্রশাসক তানভীর হোসেন
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহসান, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন খান, সৈয়দ নকীবুর রহমান, পৌরসভার প্রকৌশলী আনোয়ার শাদাৎ হোসেন ভূঁঞা,প্রেসক্লাবের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বকসী মিছবাহ উর রহমান, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনসহ প্রকল্পের কর্মকর্তারা। এ ছাড়া সভায় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ,সমাজকর্মীও সাংস্কৃতি কর্মী,ব্যবসায়ী,পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় মৌলভীবাজার পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনা,নগর অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পৌরবাসীর প্রয়োজন,বিদ্যমান অবকাঠামো ও ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।



