সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ২৪তম এশিয়ান ওশেনিয়ান কংগ্রেস অব রেডিওলজি (AOCR) কনফারেন্সে অংশ নিতে সিঙ্গাপুরের গেলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসক ডা. ওবায়দুল ইসলাম বাপ্পী।
আন্তর্জাতিক এই কনফারেন্সে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশের রেডিওলজি বিশেষজ্ঞ, চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। কনফারেন্সে আধুনিক মেডিকেল ইমেজিং প্রযুক্তি, চিকিৎসাক্ষেত্রে নতুন উদ্ভাবন, গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
এবারের কনফারেন্সের প্রতিপাদ্য “Imaging Beyond Borders, Shaping A Sustainable Future”। সীমান্তের গণ্ডি পেরিয়ে আধুনিক ইমেজিং প্রযুক্তির উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়টি এতে গুরুত্ব পাবে।
কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে রেডিওলজি ও মেডিকেল ইমেজিংয়ের সর্বশেষ প্রযুক্তি ও গবেষণা সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।



