মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু জামায়াতে ইসলামীর সমালোচনা করেন বলেন, তারা নির্বাচনের পর থেকেই সরকার কে নিয়ে সমালোচনা শুরু করেছে। এখনো চলমান আছে। যারা নির্বাচনের আগে বলেছিলো তাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট দিবে ওরা সাতক্ষীরা থেকে বেহেশতের টিকেট দেয়া শুরু করেছে। এরা বাংলাদেশ সকাল বিকাল পার্টি। ওদের কথার কোনো ঠিক নাই। তারা আসলেই মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। তাদেরকে আগামীতে শক্ত হাতে প্রতিহত করতে হবে । শনিবার (২২ আগস্ট) সকালে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর দাখিল মাদ্রাসায় ৪তলা ভিত বিশিষ্ট ১ম তলা ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন এবং জিডিপির ৫ শতাংশে বরাদ্দ উন্নীত করার কাজ করছে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা, বিনামূল্যে পোশাক ও মিড-ডে মিল প্রদান এবং ক্লাসরুম ও মাদরাসা ডিজিটাইজেশনের মতো বিভিন্ন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমান মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন কমরু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল,সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান,দাতা সদস্য সৈয়দ ইকবাল হোসেন আলো, শিক্ষক মনসুর আহমদ পারভেজ, শিক্ষার্থী হামিদা জাহান মনিরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার শাহাবুদ্দিন শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *