সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস – ভিত্তিক) আরসিআইপি,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন।

বক্তব্য রাখেন জিআইএস স্পেশালিষ্ট( বেটস) আদনান হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, এডভোকেট সূফি আলম সোহেল, মাস্টার আওলাদ হোসেন, আব্দুল হক, আবুবকর সিদ্দিক, নূরুল আলম, আব্দুল মতিন, ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন, এলজিইডি কর্মকর্তা সিদ্দিকুর রহমান সার্ভেয়ার অনুপম চৌধুরী, অফিস সহকারী রিয়াজ মিয়া প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মুসলিম উদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *