ছাতকে মাংসের দোকান খোলতে বাঁধা নিষেধ দেয়ায় ব্যবসায়ীরা আতংকিত

ছাতকে মাংসের দোকান খোলতে বাঁধা নিষেধ দেয়ায় ব্যবসায়ীরা আতংকিত

সুনামগঞ্জের ছাতকে ক্রেতাদের সুবিধা বিবেচনা করে পৌর শহরের কাঁচা বাজার সংলগ্ন একটি নতুন মাংসের দোকান খোলতে চান।

মোগল পাড়া মহল্লার মাংস ব্যবসায়ী রাহিম মিয়া ও কামরুল ইসলাম। কিন্তু সম্প্রতি কতিপয় মাংস ব্যবসায়ীরা সমিতির নামে সিন্ডিকেট করে তাদের ইচ্ছার বিরুদ্ধে নতুন কোন ব্যবসায়ীকে দোকান খোলতে দিচ্ছে না।

রাহিম মিয়া ও কামরুল ইসলাম নতুন মাংসের দোকান খোলতে চাইলে তাদেরকে বাঁধা নিষেধ দেয়ায় ব্যবসায়ী দের মধ্যে আতংক দেখা দিয়েছে। এতে নতুন কোন ব্যবসায়ী সৃষ্টি না হওয়ায় ক্রেতারা ন্যায্য মূল্য মাংস কিন্তে পারছেন না।

অন্য দিকে বেকার যুবকরা কর্মসংস্থানের উপায় না পেয়ে মানবেতর জীবনযাপন করে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাংস ব্যবসায়ী রাহিম ও কামরুল জানান আমরা দীর্ঘদিন ধরে বংশানুক্রমে মাংস ব্যবসা করে আসছি। কিন্তু কিছু ব্যবসায়ীরা তাদের সার্থ হাসিলের জন্য নতুন ব্যবসায়ীদের সুযোগ না দেয়ায় ক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আমাদের নতুন দোকানের আশপাশের সবজি,মাছ ও মোরগের দোকান দারা বলছে এখানে দোকান খোলতে কোন অসুবিধা নেই। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ গত সমস্যা না থাকলে যে কোন লোক ব্যবসা করতে পারে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০