সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের জনপ্রিয় পর্যটন স্পট বারেকটিলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ টিলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) বারক টিলার ফুটবল খেলা মাঠের পশ্চিম পাশে জঙ্গলের মধ্যে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করার সময়ে স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার সাইদুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।



