নেপালে বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

প্রসঙ্গত, নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।এর মধ্যে বিদেশি নাগরিকও আছেন।

এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *