শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও মা সমাবেশ 

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও মা সমাবেশ 

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও বাংলাদেশ ন্যাজারিন মিশনের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য সেবা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নওয়াগাঁও গ্রামে এ স্বাস্থ্য সেবা ও মা সমাবেশে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বিভিন্ন পরীক্ষা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা: সিনথিয়া তাসমিন এর তত্বাবধানে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন-ডা: সুভাষ দেবনাথ স্নিগ্ধ মেডিক্যাল অফিসার ডা: আয়েশা আক্তার,সিনিয়র ষ্টাফ, নার্স হাছিনা আক্তার, জোস্না বেগম, শেখ সাদিয়া মিডওয়াইফ, মনি বেগম স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), মো: মাহবুবুর রহমান স্যানিটারি ইন্সপেক্টর, বিনয় সিং রাউতিয়া স্বাস্থ্য সহকারী, গৌতম পুরকায়স্থ সৌরভ রায় সিএইচসিপি, অনুপ দত্ত অংকুশ পাল।

এসময় চিকিৎসক টিম ও রুগীকে বিভিন্নভাবে সহযোগিতায় ছিলেন আয়া সুপর্না মালাকার ও জুবিলি বেগম।

ফ্রি এই চিকিৎসা ক্যাম্পে ৫২ জনের ভায়া পরীক্ষা, ৮ জন গর্ভবতী নারী ও ৩৩ শিশুসহ ১২৬ জন রোগীকে সাধারণ সেবা ও বিনামূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩