সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে।

এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে ওই শিশুদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।মারা যাওয়া শিশুদের মধ্যে চার মাস ২০ দিন বয়সি আয়ান সিলেট সদর উপজেলার বাসিন্দা আল আমিনের ছেলে; সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

অপরজন এক বছর দুই মাস বয়সি ইব্রাহিম হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা কাউছার মিয়ার ছেলে। সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৫৪ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩