কুলাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু,উপজেলা যুবদলের আহবায়ক জুবের খান,সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপার, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতাম আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবকদলে বিভিন্নদলের নেতৃবৃন্দ।



