লাইসেন্স না থাকায় হবিগঞ্জে ৭ করাতকল সিলগালা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ করাতকলকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টারদিকে উপজেলার শানখলা বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন এ ৭ করাতকলকে সিলগালার নির্দেশ দেন।

সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শানখলা বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কোন ধরণের লাইসেন্স না থাকায় ৭ করাতকলকে সিলগালা করা হয় এবং  জব্দ করা হয় কাঠ এবং করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ।

বন্ধ ঘোষণা করার পরেও কেউ যদি অবৈধ করাতকল সমূহে কোনো কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩