ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক

সাংবাদিকতায় কমিউনিকেশন স্কিল অন্যতম হাতিয়ার

সাংবাদিকতায় কমিউনিকেশন স্কিল অন্যতম হাতিয়ার

সাংবাদিকতায় পেশাগত দক্ষতা অর্জন ও সফলতার জন্য কমিউনিকেশন স্কিল অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’-এর তৃতীয় আসরে ‘সাংবাদিকতায় কমিউনিকেশন ও নেটওয়ার্কিং’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

 

শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এ কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালায় সাংবাদিকতায় যোগাযোগ দক্ষতার গুরুত্ব, কার্যকর যোগাযোগ রক্ষার কৌশল এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও পেশাগত সম্পর্ক উন্নয়নে কমিউনিকেশন স্কিল কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সাংবাদিকদের দিকনির্দেশনা দেওয়া হয়।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদ এবং সদস্য ইসফাক আলি, কাজী মু. আতহার ও হিমেল হান্নান।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩