গোয়াইনঘাটে ৫০ বছরের পুরোনো কালভৈরব মন্দির সংস্কারের দাবি

গোয়াইনঘাটে ৫০ বছরের পুরোনো কালভৈরব মন্দির সংস্কারের দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পন্নগ্রাম পশ্চিমপাড়ায় প্রায় ৫০ বছরের পুরোনো কালভৈরব মন্দিরটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা মন্দিরটির সংস্কার দাবিতে পন্নগ্রাম পশ্চিমপাড় কালভৈরব যুব সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদান দাস এবং সঞ্চালনা করেন সুব্রত দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক রোটারিয়ান এমএ রহিম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন, দেলোয়ার আহমদ ও রইছ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, সাহাবউদ্দিন আহমদ, তাজ উদ্দিন আহমদ, বিদান দাস, রাজন দাস, সজিব দাস, রুপন দাস, পাখি দাস, কটন দাস, মাখন দাস, নিশি দাস, জতি দাস, সুমন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করতে একটি টিউবওয়েল দেওয়ার আশ্বাস দেন বিশেষ অতিথি এমএ রহিম। এছাড়া প্রধান অতিথি মামুন পারভেজ মন্দিরের সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, প্রায় ৫০ বছরের পুরোনো এই মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি রক্ষায় স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

তারা মন্দিরটির সংস্কার ও উন্নয়নকাজে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, প্রবাসী সংগঠন, দানশীল ব্যক্তি এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান।

এলাকাবাসী বলেন, “এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও স্মৃতির অংশ। সবার সহযোগিতা পেলে মন্দিরটি সংস্কার করে একটি সুন্দর ও নিরাপদ উপাসনালয় হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।” তারা আরও জানান, সরকারি সহায়তা, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং প্রবাসী ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত মন্দিরটির সংস্কারকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩