সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচিতে হেনস্তা, বিএনপির সব প্রোগ্রাম বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচিতে হেনস্তা, বিএনপির সব প্রোগ্রাম বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা মাজার জিয়ারত শেষে গণমাধ্যমে কথা বলার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এ কারণে মাজারের মূল ফটকের সামনে অপেক্ষা করছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যামেরায় তাদের দেখানোর জন্য সাংবাদিকদের নির্দেশ দেন। একপর্যায়ে প্রতিমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা এসব নেতাকর্মী পেশাগত দায়িত্ব পালনরত টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাদের ওপর চড়াও হন।

সংবাদ সংগ্রহের সময় হেনস্তার ঘটনায় আহত হন সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, চ্যানেল ওয়ানের রিপোর্টার এম এ কাইয়ুম, ডিবিসি নিউজের তাওহিদুর রহমান শাহ, কালের কণ্ঠের বিভাগীয় মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ, ডিবিসির ক্যামেরাপার্সন সাকিব আহমদ এবং এটিএন নিউজের রিপোর্টার কামরুল ইসলাম মাহি।

সাংবাদিকরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন তারা। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা।

পরে সাংবাদিকরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অনুষ্ঠানসহ বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩