শ্রীমঙ্গল প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ০৮নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মোঃ নুর হোসেন (২৯)।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র)সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জমির মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১০ বোতল MASTER BLENDER’S SIGNATURE WHISKY (৭৫০ মিলিলিটার), ৬ বোতল McDowell’s SUPERIOR NO.1 QUALITY LUXURY BLENDER WHISKY (৩৭৫ মিলিলিটার) এবং ৫ বোতল SEAGRAM’S BLENDERS PRIDE (৩৭৫ মিলিলিটার)।

গ্রেপ্তারকৃতদের কাছে উদ্ধারকৃত মদের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত বিদেশি মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত জমির মিয়া, জিলু মিয়া ও মোঃ নুর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫