সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী খছরু মিয়া শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাশা বাজারে ৬নং ওয়াডবাসীর সাথে মতবিনিময় করেছেন।রামপাশা বণিক কল্যাণ সমিতির সহসভাপতি নুর মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা দিলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়র পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা খছরু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী হাজী নুর উদ্দিন, চমক আলী, মনসাদ মিয়া, মাওলানা জয়নাল আবেদীন, ফারুক আলী, পিয়ার আলী, আকবর আলী, নুর মেম্বার, আফতাব আলী, সুরাব খান। এসময় ৬নং ওয়ার্ডের মুরব্বীয়ানসহ এলাকার বিপুল সংখ্যক যুবকেরা উপস্থিত ছিলেন।রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া বলেন, আমি মানুষের সেবা করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এলাকাবাসী আমাকে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন আশাকরি আপনারা সামনের দিনে সহযোগিতা করে আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি।



