সিলামের ইউনিয়নের ঐতিহ্যবাহী সংস্থা সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সিউর সাকসেস একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় উওীর্ণ কৃতি শিক্ষার্থীর মধ্যে গত ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্থানীয় একটি অভিজাত কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি বিশিষ্ট অভিনেতা মো: রমজান আলীর সভাপতিত্বে ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিলামের ইউনিয়নের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.শাহ মো: আতিকুল হক।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন – সৈয়দ জালাল হোসেন শামীম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বিশিষ্ট রাজনীতিবিদ,পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, – সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি শাহজালাল উপশহর শাখার এভিপি ও ব্যবস্থাপক নুরুল আম্বিয়া চৌধুরী মাসুম, হযতর আয়েশা সিদ্দীকা (রা:) হাই স্কুল এর প্রধান শিক্ষক মোনটেশ সরকার ,মানিককোনা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: মেহেদী হাসান,চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনির হোসেন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক লেখক, কবি এস এম ফাহিম, সিউর সাকসেস একাডেমির সাবেক পরিচালক ও কাস্টমস এ কর্মরত রেভিনিউ কালেক্টর মো: সোহেল আহমদ,ইউনিটি আইএলটিএস এর পরিচালক মাছুম আহমদ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী একে জিসান ও ইয়াসিন আরাফাত।
এসময় উপস্তিত ছিলেন সিউর সাকসেস একাডেমির পরিচালক সায়েক আহমদ, সহ-পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম, সিউর সাকসেস একাডেমির সভাপতি মোঃ ইমাদ উদ্দিন,সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, রাহি আহমদ, সুয়েব আহমদ,জাহিন আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী নোহান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিউর সাকসেস একাডেমির সভাপতি মো:ইমাদ উদ্দিন। অতিথিবৃন্দ শিক্ষার প্রয়োজনীয়তা ও বাস্তব জীবনে এর প্রায়োগিক বিষয় নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃত্তিমূলক, কারিগরি ও ধর্মীয় জ্ঞানে পূর্ণ নৈতিক শিক্ষা দ্বারাই একমাত্র আগামীর কাঙ্ক্ষিত উন্নত ও আধুনিক জাতি গঠন সম্ভব। এজন্য শুধু বৃত্তিমূলক নয়,বাস্তব জ্ঞান উপযোগী প্রয়োগিক শিক্ষা অর্জনের তাগিদ দেন। পাশাপাশি তিনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ন হয়ে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। সংবর্ধিত অতিথি বলেন,শিক্ষাই কেবলমাত্র আগামী জাতির পরিবর্তন ও উন্নত বাংলাদেশ গড়ার সূতিকাগার হতে পারে।তিনি কর্মমুখী, প্রযুক্তি নির্ভর ও ইংরেজি শিক্ষার উপর জোর দিয়ে বলেন, এ ধরনের শিক্ষা অর্জনের দ্বারা দেশ ও বিদেশে ভবিষ্যৎ সাফল্যের পথ বিনির্মাণ সহজ হবে। অন্যান্য অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া,অভিনন্দন ও আগামীতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি অতিথিবৃন্দ একাডেমির সামনের দিনে শিক্ষার দ্বার উন্মোচনে আরও গতিশীল ভূমিকা রাখুক সেই কামনা করেন। অনুষ্ঠানের প্রথমাংশে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও শেষার্ধে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন। সংস্থার ও অনুষ্ঠানের সভাপতি মো: রমজান আলী সবাইকে উপস্থিত হওয়া ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।



