ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়োজন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়িঘর, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা ও মশক নিধনে সিসিক নিয়মিত কার্যক্রম চালালেও নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।



