তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখার দাখিল / এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখার দাখিল / এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখার আয়োজনে দাখিল / এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মধ্যে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । গত ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে জালালপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখা সভাপতি রুহুল ইসলাম তুন্না এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান জামী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সাদিক এর যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে ‎প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জাবের আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি ইমরান আহমদ সুফি।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সায়ীদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিবান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা দোলোয়ার হোসেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানা শাখার সভাপতি মো. মঈন উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন আল-ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হুসাইন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাব্বির আহমদ, সিলেট পশ্চিম জেলা সদস্য মিজানুর রহমান মুর্শেদ, বিশ্ব বন্ধু ফোরামের সভাপতি সেবুল আহমদ, মোগলাবাজার থানা শাখার সহ-সভাপতি আশফাক আহমদ জুয়েল।

শুরুতে পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র শাখার সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান ইউশা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭