বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৪ প্রার্থী

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৪ প্রার্থী
বাংলাদেশ সোসাইটির নির্বাচন সামনে রেখে নিউইয়র্কে নির্বাচনী তৎপরতা এখন তুঙ্গে। ৬ সেপ্টেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দুই পূর্ণাঙ্গ প্যানেল ও দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২১টি পদের বিপরীতে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেলের ৪২ জন এবং দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সন্ধ্যার পর থেকেই কুইন্স প্যালেস ও আশপাশের এলাকায় প্রার্থী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। দুই প্যানেলের সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে দলবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে আসেন। প্রার্থীরা হলে প্রবেশের সময় তাদের স্বাগত জানিয়ে স্লোগান ও করতালি দেন সমর্থকেরা। কোথাও কোলাকুলি ও করমর্দন, কোথাও পরিচিতজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার দৃশ্য দেখা যায়। বিপুল জনসমাগমে কুইন্স প্যালেস কার্যত নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির একটি নির্বাচনী মিলনমেলায় পরিণত হয়।
দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মনোনয়ন জমাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে মনোনয়ন গ্রহণের কার্যক্রম পরিচালনা করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানে বেসরকারি নিরাপত্তাকর্মীও রাখা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের নেতৃত্বে নির্বাচন কমিশনার বদরুল হোসেন খান, মো. শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল মনোনয়ন গ্রহণের দায়িত্ব পালন করেন।
সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাব্বী সৈয়দ মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক পদেও দুই প্যানেলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী শক্তি দাশগুপ্ত মনোনয়ন জমা দিয়েছেন। দুই স্বতন্ত্র প্রার্থীই পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন।
বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে সেলিম-আলী প্যানেল পূর্ণাঙ্গ ২১ সদস্যের প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি পদে মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে হারুন চেয়ারম্যান এবং কোষাধ্যক্ষ পদে নওশাদ হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। কার্যকরী সদস্য পদে রয়েছেন মো. উজ্জ্বল পিপুল, শামীম আহমেদ, সারওয়ার খান বাবু, মো. এ মান্নান, মো. আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
সেলিম-আলী প্যানেল বর্তমান কমিটির ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের চলমান কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলছে। মনোনয়ন জমাদানের সময় প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ নাজমুল হামান মানিক, দুলাল মিয়া এনাম, বামিসত রহমান ও ফারুক হোসেন মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭