বিশ্বনাথের বৈরাগী বাজারে চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার গণসংযোগ

বিশ্বনাথের বৈরাগী বাজারে চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার গণসংযোগ

সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজারে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক ও রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খছরু মিয়া।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী খছরু মিয়ার সাথে ছিলেন, রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শেরু জামান, সাবেক সভাপতি লাল মিয়া, সমাজকর্মী আজর আলী, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল হাই, মনসাদ আহমদ, নজরুল ইসলাম, আঙ্গুর আলী, ইশকা খান, কর্নেল আহমদ, রাজু আহমদ, হানিফ আলী, ফরিদ আহমদ, জামাল আহমদ, আঙ্গুর আলী, আব্দুস সালাম, সাইপুল আলম প্রমুখ।

গণসংযোগ শেষে স্থানীয় বৈরাগী বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়। পদসভায় রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খছরু মিয়া বলেন, আমি আপনাদের সেবক হয়ে ইউনিয়নবাসীর কাজ করতে চাই। আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে রামপাশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিব।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০