সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, উত্তেজনা 

সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, উত্তেজনা 

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয় এবং একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কসহ ছাতক সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচলে স্বাভাবিক করে।

ছাতক থানার উপ-পরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত বলেন, কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১