সুনামগঞ্জে আ.লীগ নেতা খায়রুল কবির রুমেনের জামিন নামঞ্জুর, জেল হাজতে

সুনামগঞ্জে আ.লীগ নেতা খায়রুল কবির রুমেনের জামিন নামঞ্জুর, জেল হাজতে

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, মামলায় খায়রুল কবির রুমেনকে ৬৩ নম্বর আসামি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। এ সময় খায়রুল কবির রুমেনের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরীসহ একাধিক আইনজীবী। শুনানিতে আইনজীবীরা দাবি করেন, মামলার ঘটনার সঙ্গে অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের কোনো সম্পৃক্ততা নেই। তাকে মামলায় ৬৩ নম্বর আসামি করা হয়েছে এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যদিকে আদালতের সিএসআই বিশ্বজিৎ দাস জামিনের বিরোধিতা করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের পেছনে অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের মদদ ছিল।

এ কারণে তাকে জামিন না দেওয়ার আবেদন জানান তিনি। পরে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত খায়রুল কবির রুমেনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১