মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ

মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ হাইড্রোজ ও পলিথিন জব্দসহ দুটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজনগর উপজেলার লালাপুরের আখড়ার ঘাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস।

অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আলামত হিসেবে ১০ কেজি হাইড্রোজ জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার, মৌলভীবাজার এবং সহকারী পরিচালক, জেলা পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পণ্যের ব্যবহার ও বিপণন রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩