জেলা পরিষদের প্রস্তুতি সভা

সিলেট মুক্ত দিবসের অনুষ্ঠানে থাকবেন স্পিকার

সিলেট মুক্ত দিবসের অনুষ্ঠানে থাকবেন স্পিকার

 

মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল সিলেট। গৌরবোজ্জ্বল ‘সিলেট মুক্ত দিবস’ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ রবিবার (৪ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
সভায় বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও অহংকারের দিন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং দিনটিকে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সভার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা মুক্ত দিবসটি সফলভাবে বাস্তবায়নে নানা গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, এসএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াৎ, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. এহসানুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে উপস্থিত ছিলেন সদর উদ্দিন চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান।
আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের ডিভিশনাল করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, দৈনিক আগামীর আবাসিক সম্পাদক আহমেদ নূর, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদারুল আলম নোবেল এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বী।
এছাড়া জেলা শিক্ষা, তথ্য, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩