উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস শায়খ আব্দুল হান্নান (রহ.)-এর স্মৃতিবিজড়িত সামাজিক ও দ্বীনি সংগঠন ‘আল-হান্নান ইসলামী সমাজকল্যাণ পরিষদ, হরিনগর’-এর উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে “ইসলাহী মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় রওজাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা, হরিনগর-এর মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিন- এবং সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান মাছনুন-এর সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন- এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এর মনোমুগ্ধকর সঞ্চালনায় মাহফিলে
মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ দ্বীন ও ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
মাহফিলে মূল্যবান নসিহত ও হিদায়াতি বয়ান পেশ করেন: সৈয়দপুর দারুল হাদিস মাদরাসা শায়খুল হাদিস, শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক।

জামেয়া ইসলামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মুতিউর রহমান চৌধুরী।

তাঁদের বয়ানে শরিয়তের আলোকে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও কর্তব্য, সন্তানদের দ্বীনি তরবিয়ত ও সঠিক লালন-পালন, পর্দার বিধান এবং দৈনিক জীবনে দ্বীনের হুকুম-আহকাম মেনে চলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সকাল থেকেই এলাকার ধর্মপ্রাণ মুসলমান
এবং সংগঠনের সদস্যরা সমবেত হোন রওজাতু কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায়।
মাহফিলে পুরুষের পাশাপাশি নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। মাদরাসার দ্বিতীয় তলার হলরুমে পুরুষদের বসার ব্যবস্থা করার পাশাপাশি নিচতলার শ্রেণীকক্ষে পর্দার বিধান পূর্ণরূপে বজায় রেখে মহিলাদের সুন্দরভাবে বয়ান শোনার জন্য সুসংগঠিত ডিজিটাল স্ক্রিন ও প্রজেক্টরের ব্যবস্থা করা হয়।

পরিশেষে, দেশ-প্রবাস এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ এবং শায়খ আব্দুল হান্নান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে ইসলাহী মাহফিলের সমাপ্তি ঘটে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *