বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবোজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভার আহ্বান করেছে সিলেট মহানগর যুবদল।
আগামী শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর তোপখানাস্থ কাজীর বাজারে অবস্থিত সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় মহানগরীর অধীনস্থ ৬টি থানা—কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ থানার নেতৃবৃন্দসহ মহানগরীর মোট ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও কমিটির সকল সদস্যবৃন্দ এবং নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বিবৃতিতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
