বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর জহিরুল আমিনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

গত ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। অন্যদিকে জিয়াউল আহসান আগেই থেকেই এই মামলায় গ্রেপ্তার আছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *