তাসলিমা খানম বীথি

বেশ কদিন থেকে আম্বরখানা পয়েন্টে লোকাল সিএনজি পাওয়া যায় না। যে কটা পাই তাও বানিজ্যমেলা যাত্রী রিজার্ভ নেয়। বাধ্য হয়ে রিকশা আসতে হচ্ছে দ্বিগুন ভাড়া দিয়ে। আজকেও সেইম বাড়িফেরা মানুষজন ভীড় করে দাঁড়ানো কোন সিএনজি নাই। রিকশা চালক থাকলেও দ্বিগুন ভাড়া চায়। হঠাৎ এক বাসচালক হেলপার বলল ঈদগাহ যাবে শুধু তারা যেতে পারবে বাস করে। বলতে দেরি হলেও আমরা অনেকজন নারী জটপট করে বাস ওঠি। বাসে বসতে সবার চোখেমুখে আনন্দ ঝিলিক। তখন অনেকে বলছে রিকশা আর সিএনজি চাইতে লোকাল বাস থাকতো তাহলে সত্যি আমাদের মত কর্মজীবী মানুষের উপকার হতো। যাই হোক আমিও চাই শহরে মধ্যে বাস সার্ভিস চালু হোক। আজ কর্মস্থল থেকে বাসে করে ফিরলাম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি শেষে অনেকে ফিরছেন নিজ  ভবনে কিংবা কর্মস্থলে। সিলেট নগরীর তীব্র যানজট লেগেই আছে। বিকেলে আম্বরখানা পয়েন্ট হতে সাপ্লাই রোডে দিকে র্দীঘ যানজট সৃষ্টি হয়। এসময় অনেকেই নারী পুরুষ বিভিন্ন শ্রেণী মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ লোকাল সিএনজি না পেয়ে হাঁটতে শুরু করেন। 

সিলেটে বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি, যত্রতত্র যাত্রী ওঠানামা যানজটের আশঙ্কা করা হচ্ছে। লোকাল সিএনজি না পেয়ে এক যাত্রী রিকশা ওঠতে রিকশাচালকেরা  দ্বিগুন ভাড়া বাড়িয়ে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *