বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (২ নভেম্বর) সিলেট সফর করবেন
তাঁর সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল বিকেল ৩টায় নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু গণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
