এবারের এইচ এস সি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধি মৌমি জিপি ৫ পাওয়ায় শিল্প বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল জিন্দাবাজারে অবস্থিত জিডিএফের দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়।
মন্ত্রী ভিডিও কনফারেন্সে মৌমির সঙ্গে কথা বলেন। তাঁর পড়াশোনায় সহযোগিতা এবং প্রতিষ্ঠানটিকে সরকারি সহায়তার আশ্বাস দেন।
