হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১ কোটি ৮ লক্ষাধিক টাকা মূল্যের কাভার্ড ভ্যানসহ ভারতীয় জিরা আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিরি অধিনায়ক লে” কর্ণেল তানজিরুল রহমান।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত পহেলা নভেম্বর সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং কৌশলগত অবস্থান নেয়। বিকেলে ৫টর দিকে কাভার্ড ভ্যানের চালক বিজিবি’র অভিযানের বিষয়টি বুঝতে পারে। সে গাড়িটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কাভার্ড ভ্যানটি ফেলে চালক পলিয়ে যায়। পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়খ আরো জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মালামাল জব্দ ও ২৬ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।
