কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ৮ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এসএবি-৯)।

গত সোমবার বিকেলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

​এসএবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএবি-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কুলাউড়া থানার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়িতে বেশ কয়েকজন ব্যক্তি কোনো প্রকার বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর   বিকেল ৫ ঘটিকায় এসএবি-৯ এর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি বসতবাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মোট ৮ জনকে আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের মধ্যে মো. হারিস আলী ও মো. আবুল আলী বাকি ৬ জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারে সহযোগিতা করছিলেন। পরবর্তীতে তাদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতেগমনের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।

​আটককৃতরা হলেন মো. হারিস আলী (৩৫), পিতা- আব্দুল খালিক,  সঞ্জরপুর, কুলাউড়া,  মৌলভীবাজার,মো. আবুল আলী (৪৫), পিতা- মৃত সৈয়দ মুজীবির আলী,  সঞ্জরপুর, থকুলাউড়া, আমিনুল শরীফ (৪২), পিতা-হানিফ শরীফ,  সীতরামপুর, মো. মফিজুর শিকদার (৪৩), পিতা- মৃত দেবীর উদ্দিন শিকদার, সীতরামপুর,কামরুল মোল্যা (৪৬), পিতা- মেমোরিজ মোল্যা, ধীরাই,ইয়ামিন মোল্যা (৪৫), পিতা- মৃত আব্দুল হাসেম মোল্যা, সাং- ফুলবাড়িয়া,সুখলাল বিশ্বাস (৪১), পিতা- মৃত সুশান্ত বিশ্বাস, ফুলবাড়িয়া (সর্বথানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ),মো. জিহাদ সরদার (৪০), পিতা- মৃত মো. এলেম সরদার, সাং- মালিভাতা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।

​পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *