মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব (বিকল্প কর্মকর্তা) মোঃ তানভীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​অফিস আদেশে জানানো হয় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভাপতি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম পিআরএল-এ গমন করায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমবায় সমিতি আইন, ২০০১ (সংशोधিত ২০০২ ও ২০১৩)-এর ধারা-৪ এর প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,​নতুন সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী সিলেট বিভাগ ব্যতীত দেশের অবশিষ্ট ৭টি বিভাগের ৭ জন সদস্যের সমন্বয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে অনতিবিলম্বে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করবেন।

মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১৫০০৩/২০২৩-এর আদেশ মোতাবেক আগামী ১৬ মে ২০২৭ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হবে। ​যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *