মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী মেয়র প্রার্থী ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ইয়ামীর আলী,সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ,মাওলানা হারুনুর রশিদ তালুকদার,জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ,আব্দুল কুদ্দুছ নোমান,পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম,সদর আমীর মোঃ ফখরুল ইসলাম ও পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানে মেয়রপ্রার্থী সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন সমাপনী অধিবেশনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে পৌরবাসীর নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম।
উল্লেখ্য সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) এর মৌলভীবাজার জেলা সভাপতি। মৌলভীবাজার চেম্বারে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের একজন নির্বাচিত সাবেক পরিচালক। পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ইউনিক এন্টারপ্রাইজ ও ইউনিট ক্রোকারিজ এর স্বত্বাধিকারী।
