দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় ‘আলহাজ্ব সোলায়মান হোসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এ পরীক্ষায় দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৪১৭ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৩৮৭ জন অংশ নেয়।

মেধাবৃত্তি পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সামি বখতের সার্বিক পৃষ্ঠপোষকতায় পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস শহীদ, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, জ্যেষ্ঠ সাংবাদিক হাজী আহমদ আলী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মনিরুল ইসলাম তুরন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, পরীক্ষা নিয়ন্ত্রক ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুতাকাব্বের ফাহাদ, শিক্ষানুরাগী আবুল হোসেন বখত, সারওয়ার হোসেন, সমাজসেবী আবু সালেহ, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, মিজান মোহাম্মদ, এম আলী হোসেন, শেখ সাদীম মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং মেধার বিকাশে এমন আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন কেন্দ্র পরিদর্শকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *