সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ‍্যদিয়েমৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন,মৌলভীবাজারের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *