দক্ষিণ সুরমা প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুরমায় উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান। বক্তারা বলেন, সমবায় হলো ঐক্য, সহযোগিতা, আত্মনির্ভরতা ও সম্মিলিত উন্নয়নের এক অনন্য শক্তি।

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে সমবায়ের ভূমিকা অপরিসীম।সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। ক্ষুদ্র সঞ্চয়, সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে তুলি উন্নত ও সমৃদ্ধ সমাজ।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মহবুবুর রহমান।সমবায় সমিতি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিটি বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহিন রানা, রাখালগঞ্জ দূগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সদস্য রোজিনা আক্তার, রাখালগঞ্জ দূগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গকুল রঞ্জন দত্ত।উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী মোঃ রিয়েল, সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, খাদ্য নিয়ন্ত্রক অফিসার জাহাঙ্গীর আরিফ খান, পরিবার- পরিকল্পনা অফিসার মানাধা রঞ্জন তালুকদারসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *