সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা

অনৈতিক কাজের অভিযোগে একসাথে নগরের দুটি হোটেলকে সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এসব হোটেলকে সিলগালা করা হয়।হোটেল দুটি হলো- রাজার গলি দরগা গেইটে এলাকার হোটেল নির্জন ও দক্ষিণ সুরমা কদমতলী এলাকার হোটেল তিতাস।

অভিযানে হোটেল দুটি থেকে ৩ নারীসহ ১০ জনকে আটক করা হয়।এসএমপির মিডিয়া শাখা সূত্রে জানানো হয়- বুধবার সন্ধ্যায় রাজার গলি দরগা গেইটে ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলের ৬ষ্ট তালার ৬১৪ নং কক্ষ হতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

এরপর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় তিতাস হোটেলে অভিযান পরিচালনা করে আরও ৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অ‌নৈ‌তিক কা‌র্যক্রম প‌রিচালনার দা‌য়ে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে ।

এর আগে গত ২৩ জুন অভিযানে আরও দুটি হোটেলকে সিলগালা করে পুলিশ।সিলগালা করা হোটেল দুটি হলো- নগরের তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮