ডিআইজি জিললুরকে ঢাকায় বদলি

সিলেটে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পরিবর্তন আনা হয়েছে।

সিলেটের বর্তমান ডিআইজি ড. মো. জিললুর রহমানের বদলে এই দায়িত্বে আসছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানকে বদলি করে ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, ঢাকার এসবি শাখার ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩