গোলাপগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ২টায় পৌর সভার সামনের মাঠ থেকে র‍্যালিটি শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্হিত থাকবেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

কর্মসূতিতে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩