সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী

মৌলভীবাজারে সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী পালিত

মৌলভীবাজারে সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী পালিত

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর ১৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি।

এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি.কে গউছ, এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের এমপি, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধানপৃষ্ঠপোষক এম নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু,মৌলভীবাজার-১ আসনের এমপি নাসির উদ্দিন মিঠু, সিলেট সিটি কপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ,সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমদ,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত,পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ এম সাইফুর রহমানের পরিবারের সদস্য,স্মৃতি পরিষদের সদস্য এবং জেলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ  ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শাহাদত বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হয়। বিকেলে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার লায়ন্স হাসপাতাল ও স্মৃতিপরিষদের যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন। এম সাইফুর রহমান বানিজ্যমন্ত্রী,একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালনসহ দেশী ও বিদেশী  বিভিন্ন সংস্থার দায়িত্ব সুনামের সাথে পালন করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। এছাড়াও তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩