জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বনশ্রী রোড এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, একই এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ নিয়ে পৃথক দুই অভিযানে সর্বমোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ,আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।



