সৌদি আরবের জেদ্দায় নিখোঁজ সিলেটের বালাগঞ্জের শামীম মিয়ার সন্ধ্যান চায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। তার খোঁজ থেকে জেদ্দা কনস্যুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত ২০ আগস্ট থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কনস্যুলেটের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শামীম মিয়ার বাবার নাম সরওয়ার আলী। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার চক পীরপুর এলাকায়। তাঁর ডাকঘর বয়াল জুরবাজার-৩১২০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শামীম মিয়া সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছিলেন। গত ২০ আগস্ট ২০২৬ থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি শামীম মিয়ার সন্ধান পেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সন্ধান বা তথ্য জানাতে কনস্যুলেটের দেওয়া নম্বরগুলো হলো— ৮০০৮৮০০৫১৯, ০৫০১৩৬৫১৯৮, ০৫০৮০৫৮১১৩, ০৫৩৬২০৮৫৯৫।



