চারশকে এসে বিভক্তি দিয়ে শেষ ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী মিলনমেলা ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন উত্তর আমেরিকা’ (ফোবানা) উদযাপিত করল চার দশক বা ৪০ বছর। কিন্তু প্রতিষ্ঠার এই মাইলফলক ছোঁয়ার বছরে ঐক্যের কোনো সমীকরণ তো মিললই না, বরং অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চরম বিভক্তির চিত্র ফুটিয়ে তুলে একই সময়ে চার ভিন্ন শহরে অনুষ্ঠিত হলো ফোবানার ৪০তম সম্মেলন।

গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে একই সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডার অরল্যান্ডো এবং কানাডার টরন্টো—এই চার শহরে পৃথকভাবে সম্মেলনে মেতেছিলেন আয়োজকেরা। চার পক্ষই নিজেদের আয়োজনকে ‘৪০তম ফোবানা সম্মেলন’ বলে দাবি করেছে।

সম্মেলন শেষে গঠিত হয়েছে পৃথক পৃথক নেতৃত্ব এবং চূড়ান্ত করা হয়েছে ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনের পাল্টাপাল্টি স্বাগতিক শহরের নামও। নিউইয়র্ক ফোবানানিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনে বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য জাকারিয়া চৌধুরীকে চেয়ারম্যান ও দেওয়ান মনিরুজ্জামানকে এক্সিকিউটিভ সেক্রেটারি করে ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এই ধারার ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক শহর নির্বাচিত হয়েছে ওয়াশিংটন ডিসি। এতে হোস্ট কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ হোসাইনের নাম ঘোষণা করা হয়।

লস অ্যাঞ্জেলেস ফোবানালস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে আয়োজিত সম্মেলনে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মোহাম্মদ এম রহমান জহির Chair-person এবং ড. প্রিয়লাল কর্মকার নির্বাহী সচিব নির্বাচিত হয়েছেন।

এই পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, তাদের ২০২৭ সালের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে। এছাড়া ২০২৮ সালের জন্য মিশিগানকে সম্ভাব্য স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়।

অরল্যান্ডো ফোবানাফ্লোরিডার অরল্যান্ডোর কিসিমিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম নিহাল।অরল্যান্ডো ধারার ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে ‘বাংলাদেশ লিগ অব আমেরিকা’।টরন্টো ফোবানাকানাডার টরন্টোতে আয়োজিত ৪র্থ ধারার ফোবানায় কোনো নতুন নির্বাচন না দিয়ে বিদ্যমান নেতৃত্বই বহাল রাখা হয়েছে। এই ধারার চেয়ারম্যান পদে রয়েছেন গিয়াস আহমেদ এবং সেক্রেটারি ফিরোজ আহমেদ।

অন্য তিন ধারার মতো তারা ২০২৭ সালের স্বাগতিক শহরের নাম এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে নিউইয়র্কের বাফেলো নিয়ে আলোচনা চলছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। প্রথম দিন ডন ভ্যালি হোটেলে এবং শেষ দুই দিন ‘টেস্ট অব বাংলাদেশ’-এর সাথে যৌথ মেলার এই আয়োজনে টরন্টোর মেয়র অলিভিয়া চাওসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রবাসীরা অংশ নেন।

ফোবানা ধারাসমূহের সংক্ষিপ্ত নেতৃত্ব ও ২০২৭ সালের স্বাগতিক শহরফোবানা ধারা (সম্মেলনের স্থান) নির্বাচিত চেয়ারম্যান/সভাপতিনির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারি২০২৭ সালের (৪১তম) স্বাগতিক শহরনিউইয়র্কজাকারিয়া চৌধুরীদেওয়ান মনিরুজ্জামানওয়াশিংটন ডিসিলস অ্যাঞ্জেলেসমোহাম্মদ এম রহমান জহিরড. প্রিয়লাল কর্মকারহিউস্টন (টেক্সাস) অরল্যান্ডো (ফ্লোরিডা) আতিকুর রহমানরহিম নিহালনিউইয়র্কটরন্টো (কানাডা)গিয়াস আহমেদ (বহাল) ফিরোজ আহমেদ (বহাল) অঘোষিত (আলোচনায় বাফেলো) চার দশকেও মেলেনি ঐক্যের সমীকরণএকসময় উত্তর আমেরিকার প্রবাসীদের একক ও সর্ববৃহৎ সংগঠন হিসেবে ফোবানা আত্মপ্রকাশ করলেও বিগত কয়েক বছর ধরে ব্যক্তিগত ইগো, পদ-পদবি ও সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে তা বহুধা বিভক্ত হয়ে পড়েছে।

চার দশক পূর্তির বছরে আশা করা হয়েছিল মতপার্থক্য ঘুচে সব পক্ষ এক ছাতার নিচে আসবে, কিন্তু বাস্তব চিত্র উল্টো।এরই মধ্যে ২০২৭ সালে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে তিনটি আলাদা ফোবানা সম্মেলন হওয়া প্রায় নিশ্চিত। টরন্টো ধারা নতুন কোনো শহরের নাম যোগ করলে তা চারে পৌঁছাবে। ফলে পঞ্চম দশকে পদার্পণ করা ফোবানা কি আবার কখনো এক হতে পারবে, নাকি ‘ফোবানা’ নামের অধীনে একাধিক সমান্তরাল সম্মেলনই উত্তর আমেরিকার নতুন প্রথা বা বাস্তবে রূপ নিতে চলেছে—সেই প্রশ্নই এখন প্রবাসীদের মনে ঘুরেফিরে আসছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫